“মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা- আনিসুর রহমান এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৫, শনিবার, সকাল ১০ টায় মাদারীপুর জেলা সরকারি সমন্বিত কার্যালয় দশতলা ভবনে অনুষ্ঠিত হয়েছে আনিসুর রহমান চোকদারের স্মরণ সভা ও দোয়ার মাহফিল।
আনিসুর রহমান চোকদার ছিলেন একজন গবেষক, সাংবাদিক, শিক্ষানুরাগী। স্মরণ সভায় সাংবাদিক ও কবি সাহিত্যিকদের বক্তব্যের মধ্য দিয়ে জানা যায় তিনি ছিলেন – বীর মুক্তিযোদ্ধা, এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীর সাবে সহ সভাপতি,মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রফেসর নূরজাহান ফাউন্ডেশন এর সহ সভাপতি, স্বন্দীপন সাহিত্য- সংস্কৃতি সংসদের সভাপতি।
স্মৃতিচারন শেষে আনিসুর রহমান এর রুহের মাগফেরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
Leave a Reply