“কমলনগরে অতর্কিত হামলায় মৎস্যজীবী নেতা গুরুতর আহত”
সালমান ইমন কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি।
লক্ষীপুরের কমলনগর উপজেলা মনোয়ারপুর করিতোলা ও ফাজিল ব্যাপারীর হাট এলাকায়
গতকাল বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম মুন্না নামের মৎস্যজীবী দলের এক নেতার ওপর হামলা হয়েছে। হামলায় নজরুল ইসলাম মুন্নাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে করিতোলা বাজার থেকে ফাজিল ব্যাপারীর হাট একটি ব্রিক ফিল্ডে জরুরি কাজে মোটরসাইকেলে করে রওনা দেন মৎস্যজীবী দলের নেতা ও আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ লক্ষীপুর জেলা সভাপতি এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মুন্না ও তার দুইজন সহকর্মী শুভ এবং ইমনকে, পথে-মধ্যে ওতপেতে থাকা বিশ-পঁচিশজন তরুণ ধারালো অস্ত্র, লোহার রড ও পাইপ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় শুভ ও ইমন সাধারণ ভাবে আহত হলেও মুন্না গুরুতর জখম হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর উপস্থিত লোকজন গুরুতর আহত মুন্নাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
আহত নজরুল ইসলাম মুন্না,মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক,ও সাবেক কমলনগর উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ এর সভাপতি। মুন্না অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সময় দাপিয়ে বেড়ানোর সেই সেকান্তরের অনুসারী পক্ষের মৃত আবুল কাশেমের ছেলে মো:মিলন-২৮,হাফিজউল্যাহ মালন্টুর ছেলে মো: রিমন-১৮,,ছানা উল্লাহর ছেলে মো:মন্নান-২০ ও মৃত কালামের ছেলে আরমান-১৮ সহ অজ্ঞাত ২০/২৫জন হামলা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে মিলন বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত এই ব্যাপারে সেই কিছু জানেন না।
এর আগে জনপ্রিয় মুন্না এলাকার তাস-জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং বিভিন্ন অবৈধ কাজে যারা জড়িত তাদের কে সতর্কবাণী দেন। ওই ঘটনার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদ নেতা কর্মীরা।
Leave a Reply