“মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননাকারী অপূর্ব পালের ফাসির দাবীতে করিমগঞ্জ উপজেলা ইমাম ওলামা পরিষদ এর আয়োজনে বিক্ষোভ মিছিলে তাওহীদি জনতার ঢল”
আরিফুল ইসলাম (রিফাত)উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় ইমাম -উলামা পরিষদ, করিমগঞ্জ এর ব্যানারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আয়োজিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
১১ অক্টোবর ২০২৫ ইং, সকাল ৯:০০টা থেকেই উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা খন্ড খন্ড মিছিল নিয়ে করিমগঞ্জ বাজারে এসব উপস্থিত হন । এরপর করিমগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ চত্বর, সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ‘পবিত্র কোরআনের অপমান, সইবে না রে মুসলমান,’ ‘কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই,’ এবং ‘ফাঁসি চাই, ফাঁসি চাই—অপূর্ব পালের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তাদের হাতে ছিল পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনা কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে তা বন্ধ হচ্ছে না। বক্তারা অবিলম্বে অভিযুক্ত অপূর্ব পালের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়, সেজন্য কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ ।
Leave a Reply