1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পিআর সহ ৫ দফা দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি পেশ”

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“পিআর সহ ৫ দফা দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি পেশ”

আরাফাত হোসেন মাদারীপুর

আজ ১২ অক্টোবর ২০২৫ ইং রোজ রবিবার, দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার ব্যাবস্থাপনায় ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারি মুফতি আল আমীন বিএ ওহাব স্বাক্ষরিত উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি মাদারীপুর জেলা ছদর হাজি আজহার উদ্দীন মোড়ল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সিনিয়র সহ-সভাপতি হাজি আজিজুল হক মল্লিক, সহ-সভাপতি হাজি নূরুল আমীন খান, সেক্রেটারি মুফতি আল আমীন বিএ ওহাব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ হাওলাদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সাধারণ সম্পাদক ক্বারী ইব্রাহীম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর থানা সভাপতি মাওলানা মিরাজুল হক, মাদারীপুর পৌর সভাপতি মাওলানা কবীর আহমাদ প্রমুখ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৫ দফা দাবি হলোঃ
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোেট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির