1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১০ জন দেখেছেন

“রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এটিএম রেজাউল করিম”

ইমরান,উপজেলাপ্রতিনিধি,রাংগুনিয়া,চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এটিএম রেজাউল করিম।

ডাঃ রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের যৌথ বৈঠকে এই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় নেতারা মনে করেন, ডাঃ রেজাউল করিমের জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

এ বিষয়ে একাধিক স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “ডাঃ রেজাউল করিম শুধু একজন চিকিৎসক নন, তিনি রাঙ্গুনিয়ার মানুষের আস্থার প্রতীক। মানবিক ও সামাজিক কাজে তার ভূমিকা প্রশংসনীয়।” তারা আরো বলেন, “প্রার্থী পরিবর্তনের মাধ্যমে জামায়াত রাঙ্গুনিয়ার রাজনীতিতে নতুন উদ্যম সৃষ্টি করতে চায়। নতুন প্রার্থীর নেতৃত্বে দলটি মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেছি। রাঙ্গুনিয়ার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে চাই। জনগণের সমর্থন ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির