1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী ১২ তাং থেকে শুরু”

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

“সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী ১২ তাং থেকে শুরু”

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচী। উপজেলার ২১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে দেওয়া হবে এ সব টিকা। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কিন্ডারগার্টেন ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে অবহিতকরণ, প্রশিক্ষণ, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান নিশ্চিত করণে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।

জানা গেছে, সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৮ হাজার ৭শত ৫৪ জন। এ পর্যন্ত রেজিস্ট্রেশন আওতায় এসেছে ১লাখ এক হাজার ৮ শত ৩৯ জন। ১২ অক্টোবর থেকে উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪০টি কিন্ডারগার্টেন এবং ১৩২ টি মাদ্রাসায় টিকা প্রদান শুরু হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮১ জনের সম্মিলিত একটি দল একাধিক উপদলে বিভক্ত হয়ে মাসব্যাপী ২১৬ টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে এই টাইফয়েড টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করবে। তবে প্রায় ৫০ হাজার এখনো রেজিস্ট্রেশন করতে পারে নাই।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন বলেন, নবম শ্রেণিতে পড়লেও অনেকের বয়স ১৫ বছরের বেশি হওয়ায়, বিদ্যালয়ে শিক্ষার্থী নিয়মিত উপস্থিত না থাকায়, ধর্মীয় কুসংস্কার, শিক্ষার্থীদের অসুস্থতা, ফেইসবুকে ( এ আই) এর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে শতভাগ রেজিস্ট্রেশন সম্ভব হয়নি। তবে আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে, যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেনাই তাদের তালিকা সংগ্রহ করে রেজিস্ট্রেশনের সহযোগিতা করছে। আশা করছি মাসব্যাপী প্রোগ্রামে আশানুরূপ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির