1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা”

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

“সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

এন টিভির স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সময় টেলিভিশন এর সাংবাদিক জয়ন্ত শীরালী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির সাংবাদিক আরিফুল হক আরিফ,নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আশিক জামান অভি, মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত এর স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন । পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদরাসায় মরহুমের জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য গতকাল ১০অক্টোবর শুক্রবার বিকালে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির