1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“শিবপুরে তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী”

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

“শিবপুরে তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী”

শেখ মানিক, শিবপুর,নরসিংদী প্রতিনিধি:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী বের করে উপজেলা প্রশাসন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, সমাজ সেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিকসহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির