1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মানিকগঞ্জে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান”

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

“মানিকগঞ্জে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার হাতে স্মারকলিপিটি তুলে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন, মানিকগঞ্জ সদর আমির মাওলানা ফজলুল হক পৌর আমীর হুমায়ূন কবির, মাওলানা জাকিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও পেশাজীবীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। অতীতের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দিনের ভোট রাতে” নামক প্রহসনের পুনরাবৃত্তি ঠেকাতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

স্মারকলিপিতে জামায়াতে ইসলামী যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে, তা হলো—
১️. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ” জারি ও গণভোটের আয়োজন;
২️. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু;
৩️.নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত;
৪️.বিগত সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার;
৫️. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

জেলা জামায়াতের নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। তারা অবিলম্বে দাবিগুলোর বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির