1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“চেতনানাশক স্প্রে করে বিয়ে বাড়ির টাকা-স্বর্ণালঙ্কার লুট”

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“চেতনানাশক স্প্রে করে বিয়ে বাড়ির টাকা-স্বর্ণালঙ্কার লুট”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে বাড়ির সবাইকে অচেতন করার পর টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার কুসুম্বী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছে সংঘবদ্ধ একটি টক্র বিয়ের টাকা, সোনার গহনা, কাপড়চোর-মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবরে) কুসুম্বী গ্রামের আব্দুস সামাদের ছেলের বিয়ে পরবর্তী বৌ-ভাত হয়। অনুষ্ঠানে শেষে রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ভোররাতের দিকে একটি সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এ সময় চোর চক্রটি ঘরে ঢুকে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, একটি বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির