1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন”

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ,ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগকালীন প্রস্তুতি ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, সচেতন নাগরিক ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দল গড়ে তুলতে পারলেই দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির