1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

“সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন”

মোঃ সোহাগ খান সদর উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে  এই প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেলুন উড্ডয়ন করে শুভ উদ্বোধন করা  হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে,  রোববার (১২ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ  শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে- উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন,  কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রশংসিত হয়। আজ থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক।শিশুদের পড়া-লেখার পাশাপাশি  খেলাধূলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে। একইসাথে রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্পের মেজর মোঃ মারুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,
সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ, উপ-পরিচালকের কার্যালয় সিরাজগঞ্জ  মহিলা অধিদপ্তরের  উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ ড্যাব এর সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ এম.এ. লতিফ,  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিসা প্রমুখ। এসময়ে কোমলমতি শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির