1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

”জাতি গড়ার কারিগর নির্যাতনের প্রতিবাদে ঘিলাতলী কামিল মাদ্রাসায় কর্মবিরতির ডাক”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

”জাতি গড়ার কারিগর নির্যাতনের প্রতিবাদে ঘিলাতলী কামিল মাদ্রাসায় কর্মবিরতির ডাক”

মু. নেতার আহমেদ প্রতিনিধি মতলব, চাঁদপুর।

রাজধানীতে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও শিক্ষকদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার ঘিলাতলী কামিল মাদ্রাসায়ও চলছে কর্মবিরতি।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

” শিক্ষকদের বক্তব্য আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”

“মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদেই আমরা কর্মবিরতি পালন করছি।”

শিক্ষকরা বলেন, ন্যায্য দাবি আদায়ের পরিবর্তে সরকার দমননীতি অবলম্বন করছে, যা শিক্ষকদের মর্যাদার পরিপন্থী। শিক্ষকের টেনে হিঁচড়ে যেভাবে নির্যাতন করেছে এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার!
এই হামলাকারীরাও কারো না কারো ছাত্র তবে মানুষ হতে পারেনি!
অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং গ্রেফতারকৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবি করছি!

“ স্থানীয় শিক্ষক সমাজ জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।“

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির