1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস  উদযাপন : টেকসই পর্যটনে স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস  উদযাপন : টেকসই পর্যটনে স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

“পর্যটন এবং টেকসই রূপান্তর”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল খাগড়াছড়ি সদরস্থ হোটেল গাইরিং হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা।

আলোচনা সভায় “পর্যটনে সবুজ প্রযুক্তির প্রসার, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের ভূমিকা” বিষয়ে বক্তারা বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পর্যটন খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, খাগড়াছড়ি পর্যটনের সম্ভাবনাময় জেলা। এখানে প্রাকৃতিক সৌন্দর্য,পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়, পরিকল্পিত উদ্যোগ এবং স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), বাংলাদেশ সরকার ও কানাডার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পর্যটন মোটেল ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার,ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর নিশাত রায়সহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্যসদস্য ও উদ্যোক্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির