“হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত – ঘাতক গ্রেপ্তার”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহতের ঘটনাকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই রনি মিয়া তার ছোট ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ছোট ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই হত্যাকারী বড় ভাই পালানোর চেষ্টা করলে দ্রুত অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রাতেই তাকে আটক করতে সক্ষম হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনার সঙ্গে জড়িত রনি মিয়াকে ঘটনাস্থল থেকে পালানোর সময়ই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply