1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার ফাতেহায়ে এয়াজদাহুম”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

“আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার ফাতেহায়ে এয়াজদাহুম”

ইমরান,উপজেলাপ্রতিনিধি,রাংগুনিয়া,চট্টগ্রাম।

‎রাঙ্গুনিয়ায় আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটায় রাজানগর হালিমপুর আহমদিয়া হালিমশাহ সুন্নিয়া মাদরাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে ফাতেহায়ে এয়াজদাহুম অনুষ্ঠিত হয়।
‎
‎মাদরাসার সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,দানবীর ও সমাজসেবক আবু নাছের টিপু। প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মাদরাসার সাধারণ সম্পাদক মোঃ রাহাত উল্লাহ, ইউছুপ মাতবর,প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, হাফেজ আনোয়ার হোসাইন,রানিরহাট সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খোকন।
‎
‎মাদরাসার সুপার মাওলানা মহিউদ্দিন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়াকিল আহমদ বাঙাল,সৈয়দ বাহাদুর,মোঃ জমির উদ্দিন,সৈয়দ জাবের,নাজিম দুলাল,সৈয়দ এমরান,জয়নাল আবেদিন জনি,শিক্ষিকা রাশেদা বেগম,রোকেয়া বেগম ও অন্যান্যরা।
‎
‎সভায় বক্তারা বলেন, গাউসে পাকের আদর্শকে ধারন করে সত্যবাদী হয়ে জীবন পরিচালনা করা প্রত্যেকের উচিত।
‎
‎পরে মাদরাসার নিজস্ব জায়গায় বিশিষ্ট দানবীর আবু নাছের টিপুর তত্বাবধানে পড়ালেখার সুবিধার্থে একটি বিল্ডিং নির্মাণ করার ঘোষণায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করে মাদরাসা কর্তৃপক্ষ।
‎
‎শিক্ষার্থীদের মধ্যে ঔষধি,ফলদ ও বনজ দুইশত চারা বিতরণ শেষে মিলাদ, কিয়াম, দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির