1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন: টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নতুন অঙ্গীকার”

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন: টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নতুন অঙ্গীকার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য নারীরা প্রকৃতিকে টিকিয়ে রাখছেন”— এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।

জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তোলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন ও সমতার পথে অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নানা কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অনুষ্ঠানটি আয়োজন করেন তৃণমূল উন্নয়ন সংস্থা ও নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড, বাস্তবায়নে ছিল এম্পাওয়ারমেন্ট প্রকল্প। সহযোগিতায় ছিল জিএফএ কনসাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানি, আর্থিক সহায়তায় সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু রায়হান।

অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, মিলনপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ত্রিনা চাকমাসহ বিভিন্ন নারী নেত্রী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন,“গ্রামীণ নারীর পরিশ্রম, সচেতনতা ও নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নারীর ভূমিকা এখন সময়ের দাবি।”

উৎসবমুখর আয়োজনটি নারীর নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সমতার পথে অগ্রযাত্রার এক অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দেয় সবার মাঝে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির