1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মৌলভীবাজারে”

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

“আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মৌলভীবাজারে”

রিপন কান্তি ধর,মৌলভীবাজার জেলা প্রতিনিধ।

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মৌলভীবাজারে
আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস।দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “হাত ধোয়ার নায়ক হোন”।দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মুখে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, আমাদের সবার নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। হাত ধোয়া একদিকে যেমন নিজের স্বাস্থ্য রক্ষা করে, তেমনি অন্যদেরও নিরাপদ রাখে। তাই আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পালসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির