1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ: দরিদ্র মানুষের মুখে হাসি”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ: দরিদ্র মানুষের মুখে হাসি”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

মানবতার সেবায় সেনাবাহিনী” — এই অঙ্গীকারকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী মহালছড়ির দূরবর্তী পঙ্খীমুড়া এলাকায় এ সেবা প্রদান করা হয়।

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করা এই চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানা সাধারণ রোগে আক্রান্ত মানুষ ছিলেন।

চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তিনি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলেন, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। আজকের এই সেবা আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।”
এ সময় মহালছড়ি জোনের কর্মকর্তারা বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তারক্ষায় নয়, বরং জনসেবায়ও সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহালছড়ি জোনের এই উদ্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির