1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সাত্তালিয়া একতা যুব সংঘের বার্ষিক মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগীতা ২০২৫ সম্পন্ন”

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

“সাত্তালিয়া একতা যুব সংঘের বার্ষিক মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগীতা ২০২৫ সম্পন্ন”

আলা উদ্দিন,বিশেষ প্রতিনিধি,হবিগঞ্জ। 

হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়ন এর অন্তর্গত ঐতিহ্যবাহি  সাত্তালিয়া একতা যুব সংঘ কর্তৃক ১০তম বার্ষিক মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।

গত ১৭.১৮ জানুয়ারী দুই দিন ব্যাপী জমকালো আয়োজনে এই মাহফিলটি সম্পন্ন করা হয়।  রোজ শুক্রবার বিকাল ৩ঘটিকা হইতে শুরু করে শনিবার রাত ১১.৩০ মিনিটে সমাপ্ত করা হয়।

অত্র সংগঠনের সভাপতি মোঃ শাহিন আহমদ ও সেক্রেটারি জসিম উদ্দিন এর যৌথ পরিচালনায়

সভাপতিত্ব করেন,চুনারুঘাট শামসুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম, হয়রত মাওলানা জহুর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের বিশিষ্ট আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন, হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাঈদ আহমদ (কলরব) ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন শুয়াইব আহমদ আশ্রাফি ঢাকা। স্বনামধন্য সংগঠনের  এই মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শোনেন হাজার হাজার মুসলিম ইসলাম প্রিয় জনতা।

কোরআন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন মোট ১৫০ জন প্রতিযোগী। এর মধ্যে ২০ জনকে পুরষ্কৃত করা হয়। ১ম স্থান প্রতিযোগী হাফেজ মুসাব্বির আহমদ কে ২০ হাজার, ২য় স্থান  প্রতিযোগী হাফেজ উসমান গণী ১৫ হাজার, ৩য় স্থান প্রতিযোগী মিনহাজুল ইসলাম ১০ হাজার সহ মোট ২০জনকে পুরস্কারও সম্মাননা ক্রেস্ট তোলে দেওয়া হয়।

উক্ত পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন,চুনারুঘাটের বিশিষ্ট ব্যক্তি বর্গ ও অত্র সংগটনের নেত্রি বৃন্দ।

অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাহিদুল আলম কামালের সাক্ষাৎকারে তিনি বলেন, ৪র্থ বারের মত আমরা কোরআনের খেদমতে আছি ভবিষ্যতেও  সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কোরআনের খেদমত করে যাব ইনশাআল্লাহ। তিনি বলেন দেশবাসীকে সাথে নিয়ে দ্বিগুণ পরিসরে আগামীতে এই আয়োজন করা হবে। সংগঠনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান মৃল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য এবং যে সকল ব্যক্তি বর্গ আর্থিক ভাবে সহযোগী করেছেন সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র সংগঠন এর সহভাপতি জনাব মোঃ কাউসার মিয়া, সহ সভাপতি জনাব মোঃ তাজুল ইসলাম আকাশ, যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সজল প্রশাসন কর্মকর্তা ঢাকা সুপ্রিম কোর্ট, ও দপ্তর সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির