1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জবি সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

“জবি সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা”

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের উপদেষ্টা গণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বৃহস্পতিবার ১৬ই অক্টোবর মার্কেটিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ মোমিন খান কে সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী, গৌরাঙ্গ দাস কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেয়া আক্তার বহ্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মাঈন উদ্দিন আহমেদ এ.কে. আজাদ ও মুসফিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক তাসরিন ফারহানা তিতাস, দপ্তর সম্পাদক ফেরদৌসী ফ্লোরা, কোষাধ্যক্ষ ইরতেজা তাসনিম, পাঠচক্র সম্পাদক সাগর উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিহাব সরকার, সাহিত্য সম্পাদক শাহিন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক অনিক চন্দ্র, পাঠাগার সম্পাদক বায়জিদ আহমেদ কল্লোল এবং প্রকাশনা সম্পাদক মুহাইমিন আহমেদ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ, মেহেজাবিন মাইশা, তাসনীম তাবাসসুম, তাহরিকা সালমা, টুনকু ত্রিপুরা ও দিগন্ত হালদার।

নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ মোমিন খান বলেন, “সাহিত্যের আলোয় আলোকিত এই সংসদের নেতৃত্ব পাওয়া যেন এক নতুন ভোরের আহ্বান। শব্দের বীজ বুনে সাহিত্যের ফসল ফলানোর এই যাত্রায় আমি প্রত্যেক সহযাত্রীর হাত চাই। জগন্নাথের অনেক শিক্ষার্থীই দেশবরেণ্য সাহিত্যিক ছিলেন যারা সাহিত্যে অনেক বড় অবদান রেখেছে। আমরা সেই ধারা আবার শুরু করতে চাই।”

সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, “ বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা এখন প্রায় হারিয়ে গেছে। আমি চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের মাধ্যমে সেই চর্চাকে নতুন প্রাণ দিতে। এখানে অনেকেই লেখেন বা সাহিত্যপ্রেমী, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে তাদের মেধা বিকশিত হয় না। সাহিত্য সংসদ সেই জায়গাটা তৈরি করবে—সবার ভেতরের সাহিত্যিক সত্তাকে জাগিয়ে তুলতে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির