1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লামায় পালিত হয়েছে ”দৈনিক কালবেলা” পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি”

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন
Oplus_16908288

“লামায় পালিত হয়েছে ”দৈনিক কালবেলা” পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ১৭ অক্টোবর ২০২৫ইং তারিখ সন্ধ্যায় লামা বাজারের আরামবাগ হোটেলের দোতলায় সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বর্ষপূর্তির আয়োজন। অনুষ্ঠানটির আয়োজন করেন দৈনিক কালবেলা পত্রিকার লামা প্রতিনিধি বিপ্লব দাস।’

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুদ্দিন।

‘বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ করিম (এলএলবি), লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন।’

‘এছাড়াও উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোঃ সুজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তামিম।’

‘অতিথিদের মাঝে আরও ছিলেন সাংবাদিক শাহ নেওয়াজ, খগেশপতি চন্দ্র খোকন, মোহাম্মদ হাসান, শফিকুল ইসলাম তুহিন, শফিকুল ইসলাম, এনটিবি প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকার, প্রভাষক ও সাংবাদিক শামসুদ্দোহা, দৈনিক যুগান্তর আলীকদম প্রতিনিধি জয়দেব, এবং দৈনিক সাঙ্গু পত্রিকার আলীকদম প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৈনিক কালবেলা শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। পাঠকের আস্থা অর্জনই এ পত্রিকার সবচেয়ে বড় সাফল্য।’

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুদ্দিন বলেন, ‘কালবেলা পত্রিকার সংবাদসমূহ সবসময় বাস্তবভিত্তিক ও তথ্যনির্ভর। পাহাড়ের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি—সবক্ষেত্রে ইতিবাচক সংবাদ পরিবেশনে এ পত্রিকার ভূমিকা প্রশংসনীয়।’

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। একজন দায়িত্বশীল সাংবাদিক সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কালবেলা তার তৃতীয় বছরে পদার্পণ করেছে বলিষ্ঠভাবে—এ ধারাবাহিকতা বজায় থাকুক।”
আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ।’

লামা থেকে ঢাকায় প্রকাশিত দৈনিক কালবেলা পত্রিকার এই আয়োজন শুধু একটি বর্ষপূর্তি নয়—এটি সাংবাদিক সমাজের ঐক্য, সত্যের পথে অঙ্গীকার ও ইতিবাচক সংবাদধারার প্রতীক হয়ে উঠেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির