“ইসলামবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে
সমাবেশ ও বিক্ষোভ মিছিল”
রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি
নগরীতে ইসলামবিরোধী কর্মকান্ডের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দি পিপলস অফ বাংলাদেশ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শিবাবাড়ী থেকে ফেরিঘাট মোড় গিয়ে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা বলেছে, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, ভারতী অগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে হবে, বিভিন্ন জায়গায় কুরআন অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে হবে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শিববাড়ী মোড়ে এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশে ইসলামিক শিক্ষা কেন্দ্রের গবেষক ড. হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ বলেন, ফিলিস্তিনের শান্তি চুক্তির নামে তাদের এক গভীর ষড়যন্ত্র চলছে। এই শান্তি চুক্তির পেছনে নিঃসন্দেহে কোন ক্ষতির দিক আছে। ডোনাল ট্রাম্পেকে শান্তিতে নোবেল নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে।
সমাবেশে মোঃ আব্দুল কাদের সোহান বলেন, যারা কুরআন অবমাননা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প অতি শীঘ্রই দুনিয়া থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রোহিঙ্গাদেরকে ৩১ তারিখের মধ্যে তাদের যথাযথ স্থানে প্রত্যাবর্তন করতে হবে।
মোহাম্মদ হানজালা হোসাইন বলেন, গত তিন দিন আগে গাজীপুরে আয়েশা সিদ্দিকা নামে একটা মেয়েকে হিন্দুদের পন্ডিত ধর্ষণ করেছে। অতি শীঘ্রই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।
Leave a Reply