1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান”

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

“পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান”

মো: শাহাদত হোসেন ভূঞাপুর উপজেলা প্রতিনিধি…

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা এসআই রুবেল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এর আগে গত ১৩ অক্টোবর ভূঞাপুর পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে ব্যানার ও পোস্টার স্বেচ্ছায় অপসারণের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময় শেষে অনেক স্থানে ব্যানার-পোস্টার অপসারণ না করায় আজকে পৌর প্রশাসকের উদ্যোগে অভিযান শুরু হয়।

পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌর শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির