1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা”

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

“লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা”

মিঠু লালপুর উপজেলা,নাটোর

নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর রেললাইন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাজন আলী (২৫)। তিনি লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজন আলীর বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। বিয়ের পর থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে ঝামেলা হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি।
দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাজন আলী কাটা পড়ে নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী (২০) মরদেহটি শনাক্ত করেন।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির