1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“লংগদুতে সেনাবাহিনীর সফল অভিযান — অবৈধ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার”

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৬ জন দেখেছেন
Oplus_16908288

“লংগদুতে সেনাবাহিনীর সফল অভিযান — অবৈধ ভারতীয় পণ্য ও অস্ত্র উদ্ধার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি রিজিয়নের লংগদু সেনা জোনের উদ্যোগে পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহলদল লাইলাঘোনা–নালবোনিয়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে দুইজন সন্দেহভাজন চোরাকারবারীকে শনাক্ত করা হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—

০১টি দেশীয় তৈরি শর্টগান, ০২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস এবং ৯২ বোতল দেশীয় মদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ বড় দুরছড়ি সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

লংগদু সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতা আরও জোরদার হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির