1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খুলনা জেলা কারাগারে দু’গ্রুপের সদস্যর মধ্যে সংঘর্ষ”

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৭ জন দেখেছেন

“খুলনা জেলা কারাগারে দু’গ্রুপের
সদস্যর মধ্যে সংঘর্ষ”

রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি

খুলনা জেলা কারাগারের ভেতর আটক শীর্ষ সন্ত্রাসী দু’গ্রুপের সদস্যর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে জেলা কারাগারের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। কারাগারের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বিকেল পৌঁনে ৫টার দিকে কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপ এবং কালা লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেয় দুই গ্রুপের প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দি। এতে রাব্বি চৌধুরী (গ্রেনেড বাবুর ভাই), হিরন, রুহান-পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত ও মইদুলসহ অন্তত পাঁচজন আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারারক্ষী জানান, বন্দিদের অনেকেই এখন বেপরোয়া হয়ে উঠেছেন। কারা কর্তৃপক্ষের নির্দেশ তারা অমান্য করছে। দীর্ঘদিন কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা না নেওয়ায় নিয়ন্ত্রণহীনতা বাড়ছে।

একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ চলে। খবর পেয়ে জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে বিপুল সংখ্যক কারারক্ষী গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিচার্জের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েকজন সামান্য আহত হয়েছেন, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত।

এদিকে, সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে কিছু বন্দি কারারক্ষীদের ওপর হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের পৃথক লকারে স্থানান্তর করা হয়, যাতে পুনরায় কোনো সংঘর্ষ না ঘটে।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই মাদক ব্যবসায়ী বন্দির মধ্যে প্রথমে ঝগড়া বাধে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির