1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান”

  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন

“রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান”

নাইম,জেলাপ্রতিনিধি,সিরাজগঞ্জে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের  লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে  ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিক্রেতারা অংশগ্রহণ করেন এবং নিজেদের দীর্ঘদিনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।

তারা বিদ্যমান লাইসেন্স ও আইডি কার্ড বলবৎ রাখতে ২৫ অক্টোবরের মধ্যে ট্রেড অর্গানাইজেশন হিসেবে নিবন্ধন দিতে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতাদের মতামত নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন,  দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈতৃকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত। কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন তারা। ব্যাংক ঋণগ্রহণ করে কাজ করছেন। কৃষকদের কাছে বাঁকিতে সার সরবরাহ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধন শেষে প্রতিনিধি দল ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, স্মারকলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।

এ সময় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রায়গঞ্জ  উপজেলা শাখার সমন্বয়ক মো. আহসান হাবিব রাসেল, প্রধান সমন্বয়ক মো. হায়দার আলীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির