1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেয়া হবে না: সেলিমুজ্জামান”

  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

“শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেয়া হবে না: সেলিমুজ্জামান”

কামাল হোসেন কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জলিরপাড় বঙ্গরত্ন কলেজে’র গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম বলেছেন, স্কুল-কলেজ এখন আর ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এগুলো আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেয়া হবে না।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মুকসুদপুরের জলিরপাড় বঙ্গরত্ন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ সামির কান্তি শাখারী, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মোল্লা,  প্রভাষক আজাদ আলী শিকদার, প্রভাষক আসাদুজ্জামান টিটোসহ অন্য অন্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে- রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যে উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনের বাংলাদেশে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ” এবং বিগত ফ্যাসিস্ট সরকার এগুলো করেনি। তাই হয়নি। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।

এর আগে মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফোরকান শরীফ টিটু,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান ফকির, শিউলি আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির