1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জনতা ব্যাংক পিএলসি’র কেন্দুয়ায় উপ- শাখার শুভ উদ্বোধন”

  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন

“জনতা ব্যাংক পিএলসি’র
কেন্দুয়ায় উপ- শাখার শুভ উদ্বোধন”

হুমায়ুন কবির রিটন

জনতা ব্যাংক পিএলসি’র
একটি নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সদরে অবস্থিত কোর্ট রোডে নাসিমা ম্যানসনে জনতা ব্যাংকের উপ শাখার ভার্চুয়ালী উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক ফারজানা খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলম এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), জনতা ব্যাংক নেত্রকোণা জেলা শাখার উপ পরিচালক সাখাওয়াত হোসেন সিদ্দিকী,জামায়েত ইসলামী নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী খাইরুল কবীর নিয়োগী,জামায়াতে ইসলামী আমীর সাদেকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুঞা প্রমুখ।

এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি,গন-মাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উপ শাখা উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া ও আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। জনতা ব্যাংক জনগণের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির