1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আন্তর্জাতিক সিসা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে লালপুরে র‍্যালি ও মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

“আন্তর্জাতিক সিসা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে লালপুরে র‍্যালি ও মানববন্ধন”

মিঠু প্রতিনিধি লালপুর (নাটোর)

কোন মাত্রাই নিরাপদ নয়, এখনই সময় সিসা দূষণ বন্ধে কাজ করার” এই প্রতিপাদ্য নিয়ে, আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নাটোরের লালপুরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লালপুর বাজার ত্রিমোহিনী চত্বরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথ আয়োজনে, এবং ইউনিসেফ এর সহযোগিতায়, র‍্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নাটোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, প্রত্যাশা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সিসা একধরনের বিষাক্ত ধাতু যা শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমিয়ে দেয় এবং শারীরিক ক্ষতির কারণ হয়। তাই সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এবং তারা এই কর্মসূচিগুলোর মাধ্যমে সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের এই ঝুঁকি থেকে রক্ষা করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির