“ঘিওরে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পেতে কৃষকদের মানববন্ধন”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পেতে মানিকগঞ্জের ঘিওরে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) সকাল ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজা । এসময় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ, সার, কীটনাশক সিন্ডিকেট মুক্ত করতে হবে।
মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের শতাধিক কৃষক এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply