“তাড়াইলে সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত”
রুহুল আমিন কাঞ্চন (তাড়াইল প্রতিনিধি)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপুর উপর হামলার প্রতিবাদে তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষে অদ্য ২২শে অক্টোবর রোজ বুধবার বিকাল ৪.৩০ গটিকায় উপজেলা হাসপাতাল রোড থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার মুল রাস্তা প্রদক্ষিণ করে মিছিল টি খান ব্রাদার্স কমার্শিয়াল সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান রাকিব, আঃ আউয়াল,যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, প্রমাখ বক্তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাশাপাশি এই হামলার সাথে জরিত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান, এই সময় সাতটি ইউনিয়ন সেচ্চা সেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
Leave a Reply