1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেপ্তার- দুজন পলাতক”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

“খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেপ্তার- দুজন পলাতক”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির মাটিরাঙায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকায়।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা ঘটনায় জড়িত রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে ঘটনায় জড়িত আরও দুই যুবক সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনো পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে কিশোরীটি স্থানীয় অযোদ্ধা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল তার আত্মীয়ের সঙ্গে। পূজা শেষে ফেরার পথে অভিযুক্ত চার যুবক তাকে কথা বলার কথা বলে একান্তে ডেকে নেয়। পরে তারা জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়, এবং অবশেষে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,“ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির