1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“চুনারুঘাটে সিলিকা বালু লুট সাড়ে ৫ লাখ জরিমানা, কারাদণ্ড ৪জন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

“চুনারুঘাটে সিলিকা বালু লুট সাড়ে ৫ লাখ জরিমানা, কারাদণ্ড ৪জন”

আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিবেদাক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৭ জনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ও চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বুধবার (২২অক্টোবর) ভোর ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন, সেনাবাহিনী ও পুলিশের একটি টীম।উপজেলা প্রশাসন জানান, পরিবেশ বিপর্যয়ের কথা চিন্তা করে সরকার জেলার বিভিন্ন এলাকার সিলিকা বালু মহাল ইজারা দেননি। তারপরও দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খনিজ সম্পদ সিলিকা বালু লুট করে আসছে। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বুধবার ভোরে আরেক দফা অভিযানে সাতজনকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সাতজনের মধ্যে দুইজনকে একবছর করে ও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে খয়ের মিয়া তালুকদারকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিনকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, ইউনিয়নের মাঝিশাইল গ্রামের আব্দুল গণির ছেলে মো. আবু সায়েমকে (৪৭) এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, একই ইউনিয়নের হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খানকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫), কাঁঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া (৪১), দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দার (৫৮) এই তিনজনকে ৫০হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হবে । তিনি বলেন শুধু অবৈধভাবে বালু উত্তোলন নয়, অবৈধ সবকিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির