1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, গ্রেপ্তার ৭”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

“ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, গ্রেপ্তার ৭”

মোঃ নাঈম ভূইয়া জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর ও লালসাবাড়ি গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তারই জেরে বুধবার রাতে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষটি ভয়াবহ আকার ধারণ করে, এতে প্রায় দুই হাজারের মতো লোকজন অংশ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের ব্যবহার দেখা যায়। এতে বেশকিছু মানুষ আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত আনুমানিক ১১টার দিকে যৌথ বাহিনীর টহল অভিযানে সংঘর্ষের মূল প্ররোচনাকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির