1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক”

  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন
Oplus_16908288

“খাগড়াছড়িতে রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়ের সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম বাত্যা রাম চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাত্যা রাম চাকমা এলাকার ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচুক্ষেত থেকে ফসল তোলার সময় তার কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকেলে টাকা নিতে এলে ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে তাকে আটক করে ফেলে এবং পরবর্তীতে সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, বাত্যা রাম চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তাকে আটক করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাত্যা রাম চাকমা চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও জানান, রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা ও রয়েল চাকমার নির্দেশেই তিনি চাঁদা তুলতেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দীন জানান “স্থানীয় জনতা চাঁদাবাজকে আটক করে সেনা ক্যাম্পে সোপর্দ করে। পরে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে। এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির