1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সাংবাদিক শিপু’র বিরুদ্ধে জিডি: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা”

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

“সাংবাদিক শিপু’র বিরুদ্ধে জিডি: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা”

রিপন কান্তি ধর,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের নিবন্ধিত জনপ্রিয় অনলাইন চ্যানেল রানার টিভির রিপোর্টার নুরুল হক শিপুকে একটি জিডিতে অভিযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (২২ অক্টোবর) দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ এক বিবৃতিতে বলেন, নুরুল হক শিপু দীর্ঘ দেড়যুগ থেকে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশা চালিয়ে যাচ্ছেন। ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে বৃটেনের জনপ্রিয় অনলাইন রানার টিভিতে একজন বিচক্ষণ সাংবাদিক হিসেবে কাজ করছেন। একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক হিসেবে অতীত থেকে বর্তমান নুরুল হক শিপুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে এবং চলছে।
সম্প্রতি এক বৃটিশ বাংলাদেশির ভূমি আত্মসাতের ঘটনায় সাংবাদিক শিপু রানার টিভিতে একটি সংবাদ প্রচার করেন। পর্যাপ্ত তথ্য প্রমাণসহ এ নিউজটি করার পর ভূমি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম আদনান সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাংবাদিক শিপুকে জিডিতে আসামি করেছেন বলে আমরা মনে করি।

ঈর্ষান্মিত হয়ে আদনান শিপুসহ ৩ জনকে সাধারণ ডায়েরিতে অভিযুক্ত করেছেন। যা অত্যন্ত দুঃখজনক।
সাংবাদিক শিপুর বিরুদ্ধে এমন অনৈতিক জিডি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিপুকে হয়রানী করার উদ্দেশ্যে বিবাদী করা হয়েছে। একটা গণতান্ত্রিক দেশের জন্য এটি খুবিই লজ্জাস্কর ঘটনা। রাষ্ট্রের অতন্দ্রপ্রহরী মুুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিবৃতিতে সাংবাদিক নুরুল হক শিপুর নাম জিডি থেকে অব্যাহতির দাবী জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির