1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নবীনগরে যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ”

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৩ জন দেখেছেন

“নবীনগরে যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ”

আব্দুল্লাহ আল মামুন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। আজ (২৪ অক্টোবর) শুক্রবার রাত ৮টায় জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মুকুল ভাইসহ কয়েকজন নেতা কর্মী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মুকুল ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নবীনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি পার্থী তফিকুল ইসলাম তপু জানান,
এই হামলা শুধু একজনের উপর নয়, পুরো গণতন্ত্রের উপর আঘাত!
তিনি আরো বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির