”মনোহরদীতে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত”
মোঃ রাকিব আফ্রাদ,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মইষাকান্দী গ্রামের আফ্রাদ বাড়ীতে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ শে অক্টোবর রোজ শুক্রবার বাদ মাগরিব হইতে মইষাকান্দী আফ্রাদ বাড়ী আশেকান বৃন্দের আয়োজন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন, নরসিংদী জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী,জনাব মোঃ
এড.ফয়সাল আফ্রাদ।
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন, ইমামুজ্জামান খাজা সৈয়দ ফয়জুল মুত্তাকিন হোসেনিয়া।এছাড়াও বয়ান করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।উপস্থিত ছিলেন আশেকানবৃন্দ।
সবশেষে তবারক বিতরণ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সালাতু সালাম মাহফিল সমাপ্ত হয়।
Leave a Reply