“গাজীপুরের কোনাবাড়িতে দিনে দুপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি”
সাঈদ আল সাগর :গাজীপুর প্রতিনিধি :
গতকাল ২৪ অক্টোবর শুক্রবার গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরি রোডে দিনে দুপুরে ব্যবসায়ীর বাসায় এক দূরদর্শিত ডাকাতি সংঘটিত হয় ।
এ সময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরি রোডে শফিকুল ইসলামের বাসায় দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ঐ এলাকার ঝুট ব্যবসায়ী আলতাফুর রহমান (৪৫) । দুপুরে তিনি স্ত্রী ও মেয়েকে বাসায় রেখে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যান, দুপুর দেড়টায় সময় তিনজন লোক এসে দরজায় নক দিয়ে বলে ব্যাংক থেকে আসছি আমরা লোনের বিষয়ে কথা বলতে ।
ভুক্তভোগীর স্ত্রী বলেন,
দরজা খোলার পর সাথে সাথেই পিস্তল উঁচু করে মাথায় ঠেকিয়ে দেয় । আমার মেয়েকে অনেক চর থাপ্পড় দিতে থাকে তারপর মুখ চেপে ধরে, কথা বলতে দেয়নি ঘরবাড়ি তছনছ করে স্বর্ণালংকার ও টাকা পয়সা তিনটি মোবাইলসহ ডাকাতরা সব কিছু লুটপাট করে নিয়ে যায় ।
Leave a Reply