1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দিনাজপুর জমে উঠেছে ঐতিহাসিক চেরাডাঙ্গে ঘোড়ার মেলা”

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

“দিনাজপুর জমে উঠেছে ঐতিহাসিক চেরাডাঙ্গে ঘোড়ার মেলা”

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে জমে উঠেছে ঐতিহাসিক চেরাডাঙ্গী ঘোড়ার মেলা। মেলায় গেলেই দেখা মিলছে আগুন পাখি, সুমি, হিরো, বিজলী, রাস্তার পাগল, রানী, সুইটি, রংবাজ এমন বাহারি সব নামের সব ঘোড়ার।
এসব ঘোড়ার গতি আর বুদ্ধিমত্তায়ও মেলে এদের নামের সার্থকতা। ঘোড়াগুলোর দুলকী চলনে বিদ্যুৎ গতি, চোখের পলকে যেন মাইল পার। এমন নানামুখী গুণের কারণে দেশের বিভিন্ন জেলায় ঘোড়াগুলোর কদরও যথেষ্ট।পছন্দের ঘোড়া কিনতে ক্রেতাদের মধ্যেও চলছে রীতিমতো প্রতিযোগিতা। বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া বিক্রির জন্য আসছেন এই মেলায়। কেউবা গাড়িতে করে আবার কেউবা ঘোড়ার পিঠে বসে আসতে দেখা গেছে ঘোড়া বিক্রেতাদের। ক্রেতাদের সমাগমও দেখা গেছে অনেক।
জনশ্রুতি আছে, ৭৮ বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু, ছাগল, ঘোড়া, মহিষসহ উট ও দুম্বার ব্যাপক আমদানি হতো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। কালের বিবর্তনে ওইসব প্রাণীর পরিবর্তে জায়গা করে নিয়েছে গরু, মহিষ এবং ঘোড়া। এছাড়া বিনোদনের জন্য যাত্রা, সার্কাস, পুতুলনাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্নিচার, মিষ্টান্ন, মসলা, জুতা ও কাপড়সহ এমন কোনো জিনিস নেই যা এ মেলায় বিক্রি হয় না। প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এ মেলা ঘিরে এলাকার প্রায় ২০ গ্রামে চলে মেজবান আয়োজন।
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা থেকে মেলায় ঘোড়া বিক্রেতা শহীদুল ইসলাম বলেন, আমি এই মেলায় তিনটি ঘোড়া নিয়ে এসেছি। এখনও একটি ঘোড়াও বিক্রি করতে পারিনি। তবে দামদর হচ্ছে। আমার এক ঘোড়ার দাম ৬৫ হাজার টাকা পর্যন্ত বলছে। আর কিছু টাকা বেড়ে বললে ঘোড়াটি ছেড়ে দিবো।
আরেক ঘোড়া বিক্রেতা আজাহার আলী বলেন, আমরা দুই ভাই মিলে চারটি ঘোড়া নিয়ে এসেছি।ঘোড়া গুলো অনেক ক্রেতা দেখছে। দামদর ও করছে কিন্তু দাম না বনায় এখনও বিক্রি করতে পারি নি । আশা করি আমার সব ঘোড়া বিক্রি হবে।
খানসামা থেকে মেলায় ঘোড়া কিনতে আসা আব্দুস সালাম বলেন, আমার দশ বছরের শখ আমি আমি একটা ঘোড়া কিনবো। আজ সেই ইচ্ছা আমার পূরণ হল। আমি ও আমার নাতি এই ঘোড়া দেখা শুনা করবো।
পার্বতীপুর থেকে আরেক ঘোড়া ক্রেতা সুজন হক বলেন, আমি ঘোড়া দেখলাম। ঘোড়া পছন্দও হয়েছে। দামে মিললে ঘোড়াটি কিনবো।
কাহারোল থেকে মেলা দেখতে আসা মৌসুমি বলেন, আমি আমার স্বামীর সাথে চেরাডাঙ্গীর মেলায় এসেছি। আমি যখন দিনাজপুর সরকারি কলেজে পড়ালেখা করতাম তখন এই মেলার শুরুর এক দিন আগে ঘোড়া দৌড় দেখতে আসতাম। সেই সুবাদে আজ আমি, আমার স্বামী ও আমার ছেলে মিলে এই ঘোড়ার মেলায় এসেছি।

মেলায় কথা হয় আর্নিকা তাবাসুমের সাথে। বাসের হাট থেকে এই মেলা দেখতে আসছে।আর্নিকা তাবাসুম বলেন, আমি আমার বাবার সাথে এই মেলায় আসছি।মেলায় এসে ঘোড়া ও ঘোড়ার দৌড় দেখলাম। দেখে আমাকে অনেক ভালো লাগল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির