“রাঙ্গুনিয়ার দক্ষিণ – রাজানগরে আধুনিক “আর কে কনভেনশন হল, উদ্বোধন হলো”
ইমরান,উপজেলাপ্রতিনিধি,রাংগুনিয়া,চট্টগ্রাম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ফুলবাগিচা গাবতল এলাকায় উদ্বোধন করা হয়েছে শহরের মানের আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন “আর কে কনভেনশন হল,শনিবার (২৫ -১০-২০২৫ অক্টোবর) সকালে খতমে কুরআন ও সহীহ বুখারী শরীফ খতমের মধ্য দিয়ে কনভেনশন হলটির উদ্বোধন করা হয়।
এলাকার প্রবীণ সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব হাজী আবুল কাশেমের নিজস্ব অর্থায়নে গড়ে তোলা হয়েছে এই চমৎকার কনভেনশন হলটি।
মূলত শখ ও এলাকার মানুষের প্রয়োজনে তিনি এই আয়োজন কেন্দ্রটি নির্মাণ করেছেন। বিয়ে, বউভাত, মেজবানসহ যেকোন সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানের জন্য এই হলটি এখন দক্ষিণ রাজানগরের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে।
আর কে কনভেনশন হল”-এ একসঙ্গে প্রায় ৫ হাজার অতিথির খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক কিচেন, বিশাল ডাইনিং স্পেস, অতিথিদের জন্য পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং প্রশস্ত পরিবেশে যেকোন বড় আয়োজনে এটি আদর্শ ভেন্যু হিসেবে পরিচিতি পাচ্ছে।
সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, হাজী আবুল কাশেম গরীব ও অসহায় পরিবারের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্টে কনভেনশন হলটি ব্যবহারের সুযোগ দিয়েছেন।
হাজী আবুল কাশেম বলেন, “এটি মূলত আমার শখের কাজ। এলাকার মানুষ যেন সহজে তাদের অনুষ্ঠান আয়োজন করতে পারে, সেই চিন্তা থেকেই কনভেনশন হলটি তৈরি করেছি।
Leave a Reply