“মাধবপুরে জুসে ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষণ, খালু গ্রেফতার”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে নোয়াপাড়া বাজার এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম জাবেদ মিয়া (৩৫)। তিনি বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত ছত্তার মিয়ার ছেলে।
র্যাব ও মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে অভিযুক্ত জাবেদ মিয়া আত্মীয়তার সুবাদে ভিকটিমের বাড়িতে অবস্থান করেন। রাতে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভিকটিম ও তার বড় বোনকে খাওয়ালে তারা অচেতন হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
পরের দিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
এর পরপরই র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জাবেদ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply