“মাজার জিয়ারত করে ফেরার পথে মাধবপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং প্রায় ৬০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
Leave a Reply