“মাধবপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শিগগিরই…..”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদে শিগগিরই অভিযান চালাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ উল্লাহ, ট্রাফিক ইন্সপেক্টর, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা সমবায় কর্মকর্তা।
ইউএনও জানান, মহাসড়কের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply