“না ফেরার দেশে সাংবাদিকের মা”
মোঃ আঃ রাকিব,মনোহরদী,নরসিংদী।
দৈনিক ইত্তেফাক পত্রিকার মনোহরদী উপজেলা সংবাদদাতা ও মনোহরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবুর মাতা নূরজাহান বেগম (৯৭) চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত রবিবার সকাল ৮ টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত রবিবার বিকেল সোয়া ৫টায় নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে মনোহরদী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
Leave a Reply