“ঘিওরে প্রায় ২৫ বছর আগের তৈরি করা দোকান ঘর ভেঙ্গে দিয়েছে শোলধারা গ্রামের আব্দুর রহমান”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
জায়গা জমিকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা বটতলা বাজারে দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় হামলাকারীরা দোকানের মালিক ও তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় ও দোকান ঘর ভেঙ্গে ফেলে।
সোমবার ( ২৭ অক্টোবর ) সকালের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে সোমবার শোলধারা বাজারের নাঈম স্টোরের মালিক খন্দকার মোজাম্মেল হক তোজা প্রায় ২৫ বছর যাবত দোকান ঘর তৈরি করে মুদি দোকান করে আসছিলো। কিছু দিন ধরে আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন খন্দকার মোজাম্মেল হক তোজাকে দোকান ঘর উচ্ছেদ করে ফেলার জন্য ভয়-ভীতি দেখায়। এ বিষয়ে ঘিওর থানায় একটা অভিযোগ দায়ের করেন খন্দকার তোজাম্মেল হক। পরে স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় লোকজন মীমাংসা করে জায়গা মেপে দেন।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু জানান, ওখানে একটি সরকারি খাল ছিল তোজাম্মেল হক তোজা দীর্ঘদিন যাবত দোকান ঘর বানিয়ে মুদি দোকান পরিচালনা করে আসছিল। পিছনের বাড়ির আব্দুর রহমান তোজাম্মেল হক তোজার সাথে বিরোধ থাকায় আমরা স্থানীয়ভাবে তা মীমাংসা করে দেই। দোকান ঘরের পিছনের কিছু অংশ আব্দুর রহমানের জায়গায় গেলে তা ভেঙ্গে নেয়ার কথা ছিলো দোকান মালিক খন্দকার তোজাম্মেলের। আজ সকালে লোক মারফতে জানতে পারলাম আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন মিলে দোকান ঘরটি ভেঙ্গে দিয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত্র সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply