“চাঁপাইনবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল”
আলী হাসান, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে সাধারন শিক্ষার্থীরা শহর জুরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের শাহনিয়ামতউল্লাহ কলেজ গেট হইতে বেলা ১১.৩০ মিনিটে শুরু হয় এবং শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে শহরের আব্দুল মান্নান সেন্টুমার্কেট প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীরা জড় হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ইসকন বিরোধী নানা রকম স্লোগান এবং বক্তৃতা প্রদান করে। সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তৃতার মাধ্যমে ইসকনের নানা রকম দেশ বিরোধী এবং সন্ত্রাস মূলক কার্যক্রম তুলে ধরে। শিক্ষার্থীরা জানায়, নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামবিরোধী যে কোন ষড়যন্ত্র তারা রুখে দিতে সর্বদা রাজপথে থাকবে ও প্রতিবাদ জানাবে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সরকারের কাছে সারাদেশে ইসকন নিষিদ্ধের জোর দাবি জানায়। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হয়।।
Leave a Reply