“সামাজিক বেষ্টনী তৈরীর লক্ষ্যে শিবপুর মডেল থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত”
জিয়া প্রতিনিধি শিবপুর,নরসিংদী
মা’দক কিশোর গ্যাং ইভটিজিং ও অনলাইন জুয়া সহ সামাজিক অবক্ষয়ে’র বিষয়ে জনসচেতনতা ও সামাজিক বেষ্টনী তৈরির লক্ষে শিবপুর মডেল থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নের( ৪ নং ওয়ার্ড) মুনসেফেরচর ইটাখোলা দারুল আরকাম মাদ্রাসা সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনসচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসাইন, ইটাখোলা হাইওয়ে থানার ওসি মনির হোসেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী সাহেদুজ্জামান সাহেদ, মুনসেফেরচর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী গিয়াস উদ্দিন প্রধান, যুবদল নেতা শাখাওয়াত হোসেন গাজী, যুবদল নেতা ফোরকান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল সরকার, পুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান বশির, দারুল আরকাম মাদ্রাসার পরিচালক আল আমিন, ও মাছুম বিল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply